Wednesday , 16 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

প্রতিবেদক
sonynews
July 16, 2025 1:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: তানভীর হোসেন সজল (৩০), মো: হোসেন আলী (৩৬), মো: জিয়াউল হক (৫৩) ও মো: সানোয়ার হোসেন (২৭)। তানভীর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার মো: শাহিনুর ইসলামের ছেলে। সে রাজশাহী সিটি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ কর্মী হোসেন রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে, জিয়াউল হক শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার মৃত আকতার হোসেনের ছেলে। সে ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী এবং চাঁদাবাজ সানোয়ার বোয়ালিয়া থানার বড়কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

নগরীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

আরএমপির অভিযানে অনলাইন জুয়ারি আটক

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বিরুদ্ধে চায়ের দোকানে আগুন দেয়ার অভিযোগ:ভিডিও

পাকিস্তানের বিপক্ষে হেরে সালমা ‘যেদিন যার দিন থাকে, সব তাদের মনের মতো হয়ে যায়’

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাজশাহীতে উৎসবমুখর মিলনমেলা