রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রতিবেদক
sonynews
জুলাই ১৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. টুটুল (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

এতে জানানো হয়, ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল টুটুল। ১১ মে রাত ১০টার দিকে দেখা করার নামে ওই কিশোরীকে বাড়ির পাশে ডেকে নেন তিনি। এরপর নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে টুটুল পালিয়ে যায়। এ ব্যাপারে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনার ছায়াতদন্ত করছিল র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস

রাজশাহীর সায়রা খাতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৮

‘শিশুদের কবরস্থানে’ পরিণত হচ্ছে গাজা: জাতিসংঘ মহাসচিব

রাজশাহী অঞ্চলে নামছে ভূগর্ভস্থ স্তর, দুশ্চিন্তায় পড়েছে গ্রামীন জনপদ

‘শেখ হাসিনা দুর্নীতির মহানায়িকা’

নতুন যেসব ফিচার এনেছে আইফোন ১৪

নতুন যেসব ফিচার এনেছে আইফোন ১৪

সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মানজালের সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ