বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুলাই ১০, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আইপিই ক্লাবের আয়োজনে ‘Efficiency Pioneers: Time Study Challenge’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক  ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রেজেন্টশন পরিদর্শন করেন। এতে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গঠনে এ ধরণের আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।”
আইপিই বিভাগের প্রধান প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে জানান,‘শিক্ষার্থীদের এই প্রেজেন্টেশনগুলো সংশ্লিষ্ট কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। কোম্পানীগুলো শিক্ষার্থীদের এই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পন্য উৎপাদন করতে সক্ষম হবে।’
প্রেজেন্টেশন ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সহায়ক হবে।’
আইপিই বিভাগের শিক্ষার্থীরা ১২ টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিটি গ্রুপ ২১, ২৩ ও ২৪ সিরিজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। যেখানে রয়েছে ছয় জন শিক্ষার্থী। তারা বাস্তবসম্মত একটি উৎপাদন লাইনের সমস্যা নির্ধারণ করে তার সমাধান ভিত্তিক প্রোটোটাইপ তৈরি করে উপস্থাপন করেন।
আয়োজনে সময় ব্যবস্থাপনা, উৎপাদন দক্ষতা ও বিশ্লেষণী চিন্তাশক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধাপে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

জমি বিরোধে রাজশাহীতে ৩ শতাধিক কলা গাছ কর্তন ও লুটপাট: হুমকির মুখে নিরীহ কৃষক পরিবার

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারে এসে এন সি পি নেতারা গোয়েন্দা নজরদারিতে, ঘন ঘন স্থান পরিবর্তন

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন