মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুলাই ১, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০১ জুলাই) বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপত্মর ও শাখা প্রধান, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম। তিনি শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি এবং বৈশ্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন।

উল্লেখ্য,গত বছর জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হওয়া ৩৬দিন ব্যাপী রক্তক্ষয়ী আন্দোলনে ১৪০০এর অধিক ছাত্রজনতা নিহত হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, হারানো ঐতিহ্যের সন্ধানে তরুণ প্রজন্ম

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

রাজশাহী নগরীতে স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে গণধর্ষণ, পর্ণ তৈরির অভিযোগ

টিকাপাড়ায় মোবাইল কোর্ট: ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনের জেল

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী