রবিবার , ২৯ জুন ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“নগর উন্নয়নের রূপরেখা: ৩৮ দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ঘোষণাপত্র”

প্রতিবেদক
sonynews
জুন ২৯, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: সব শ্রেণি-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি সংবাদ সম্মেলন করে ৩৮ দফা দাবি উত্থাপন করেছে। শনিবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরের ব্যস্ততম স্থানে অটো সিগন্যাল লাইট চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেশমশিল্পের বিকাশ, খেলাধুলার জন্য মাঠ নির্মাণ, স্কুর ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বখাটে ছেলেদের ইভটিজিং এর কবলের হাত থেকে রক্ষা করা, রেলগেট, ভদ্র, তালাইমারী এবং কোর্ট সহ সকল জনবল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয়পানী এবং গণসৌচাগার করা সহ মোট ৩৮টি দাবি তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মান উন্নয়ন ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এসব দাবি আদায় করতে নাগরিক সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দাবি বাস্তবায়নের জন্য তাঁরা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, যুগ্ন আহবায়ক হাবীবুর রহমান ফ্লাওয়ার প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত, এডহক কমিটি ঘোষণা

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা

How to have fantas tic trip without blowing your budget