শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

প্রতিবেদক
sonynews
জুন ২৭, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দশম ‘আরসিএফ ক্যারিয়ার ফেয়ার’। আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পায়রা উড়িয়ে এই দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এ বছর ক্যারিয়ার ফেয়ারের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। আয়োজনে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ২০টি কর্পোরেট প্রতিষ্ঠান, যারা মেধাবী ও সম্ভাবনাময় তরুণ প্রকৌশলীদের খুঁজে নিতে চায় বাস্তব কর্মক্ষেত্রের জন্য।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট বিশ্বের বাস্তবচিত্র সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাচ্ছে। এতে তারা নিজেদের দক্ষতা যাচাই, প্রস্তুতির ঘাটতি নিরূপণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। রুয়েট সবসময় চায় তার শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হয়ে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রকৌশলী হিসেবে গড়ে উঠুক, যারা দেশ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ.এম. রাসেল এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক ও রুয়েট ক্যারিয়ার ফোরাম (আরসিএফ) এর উপদেষ্টা মো. আবু ইসমাইল সিদ্দিকী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রুয়েট ক্যারিয়ার ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে কর্পোরেট সংস্থাগুলোর স্টল পরিদর্শন, এইচআর সামিট, সেমিনার, ওয়ার্কশপসহ নানা কর্মসূচি। শুধু রুয়েট নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে: লিংক থ্রি টেকনোলজিস, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ, প্রাণ, বিএসআরএম, নাভানা গ্রুপ, ক্রাউন সিমেন্ট পিএলসি, সাজিম টেক লিমিটেড, স্টারডাস্ট, টোরিসিড বাংলাদেশ, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, অর্বিটাল, স্ট্রেটিভ, বেভি কমার্স, এডিশন রিয়েল এস্টেট লিমিটেড, আগমেডিক্স বাংলাদেশ, আরএফএল, শান্তা সিকিউরিটিস লিমিটেড-শান্তা এসেট ম্যানেজমেন্ট-শান্তা লাইফ ইন্সুরেন্স পিএলসি, জিপিএইচ ইস্পাত এবং অ্যাকর্ডএইচআরএম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই ক্যারিয়ার ফেয়ার তরুণ প্রকৌশলীদের পেশাগত বিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং কর্পোরেট দুনিয়ায় তাদের আত্মপ্রকাশের পথ সুগম করবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ

জল্পনা-কল্পনার অবসান: ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ নিল জামায়াতের এমপিরা

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর

পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তদারকি নেই কর্তৃপক্ষের

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

দরগাপাড়া নিবাসী সাজেদা বেগমের ইন্তেকাল

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার