• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৭:৫৪

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কর্ণহার থানাধীন এলাকা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় অপহরণ মামলার মূলহোতা মো. মুরসালিন (১৬) কে আটক করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুন (সোমবার) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মুরসালিনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

ভিকটিম নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো ১৬ জুন সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে মুরসালিন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

পরবর্তীতে ২২ জুন ভিকটিমের মা কর্ণহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারীর অনুরোধে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অপহরণের ৮ দিনের মাথায় মূলহোতা ও ভিকটিমকে উদ্ধার করে।

আটককৃত মুরসালিন রাজশাহী মহানগরীর কর্ণহার থানাধীন বাতাসমোল্লা গ্রামের বাসিন্দা। তাকে এবং ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮