রবিবার , ১৫ জুন ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (১৫ জুন) রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে রাসিকের সপ্তম পরিষদের প্রথম সাধারণ সভার আলোচ্য সূচি ৮ অনুযায়ী ৩০টি ওয়ার্ডে মাঠ পর্যায়ে জরিপ কাজ সম্পন্ন করা হয়। এরপর ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং ১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৩য় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভাড়ার ভিত্তিতে বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা হয়।

এই সিদ্ধান্ত অনুসারে ১৩ মে ২০২৫ থেকে হোল্ডিং মালিকদের পৌরকর অবহিতকরণ পত্র প্রেরণ শুরু হয়। তবে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাসিক সূত্র জানায়, সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু

৯ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

বিবিসিএফ এর প্রতিনিধি কর্তৃক রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন

বেনাপোল বন্দরে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রীর