Monday , 9 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান, দেখা মিলবে না টিউলিপের

প্রতিবেদক
sonynews
June 9, 2025 9:36 am

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য জানা গেছে বিভিন্ন সূত্রে।

চার দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এসময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা-কল্পনা ছিল। বিএনপির একটি  সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

এদিকে, যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। তবে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি প্রধান উপদেষ্টা পাননি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার বিকালে গণমাধ্যমে এ তথ্য জানান। তাই প্রধান উপদেষ্টা সাথে টিউলিপের সাক্ষাৎ এর কোন সম্ভাবনা নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়।

তিনি জানিয়েছেন, টিউলিপের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা। ৫ (জুন) তারিখ থেকে আমরা ছুটিতে আছি।

এর আগে রোববার (৮ জুন) বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভুল বোঝাবোঝি দূর করতে লন্ডনে অন্তর্বতী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এরইমধ্যে ড. ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এ সময়ে মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে তাকে।

এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। এদিকে, গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

পৃষ্ঠপোষকতা আর মানসম্পন্ন আর্ট গ্যালারির অভাবে স্তব্ধ হয়ে আছে নতুন সম্ভাবনার দ্বার

দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল

রাবি চারুকলায় অন্য বিভাগের শিক্ষার্থী এসে ‘মাদক সেবন’ করায় সংঘর্ষ, আহত ৩

এবার ৬ দফা দাবিতে রাজপথে রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা

রাজশাহী বাস টার্মিনালে উত্তেজনা: শ্রমিক বিক্ষোভে মারধরের শিকার নেতা পাখি, অবৈধ কমিটি বাতিলের দাবি

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার ১

পোশাক বদলাচ্ছিলাম, পরিচালক আচমকা ভ্যানে ঢুকে পড়েন

Why Apple wants the same apps.