বুধবার , ২১ মে ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু ২২ মে থেকে

প্রতিবেদক
sonynews
মে ২১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরবাসীর জন্য সুখবর। আগামীকাল ২২ মে ২০২৫ থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত প্রতিদিন রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) খোলা ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এই কার্যক্রম শুক্রবার ও শনিবারসহ প্রতিদিন পরিচালিত হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন ১০টি খোলা ট্রাকে পণ্য বিক্রয় করা হবে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৫ টাকা। এক প্যাকেজে থাকবে:

চিনি ১ কেজি (মূল্য ৮৫ টাকা)

মসুর ডাল ২ কেজি (মূল্য ১৬০ টাকা)

ভোজ্য তেল ২ লিটার (মূল্য ২৭০ টাকা)

আগামীকাল ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে বিক্রয় কার্যক্রম চালানো হবে। ওয়ার্ডভিত্তিক নির্ধারিত স্থানগুলো হলো:

ডিসি অফিসের সামনে (১ নং ওয়ার্ড)

১ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়

২ নং ওয়ার্ড: আশ্রয়ন প্রকল্প মাঠ

৩ নং ওয়ার্ড: দাসপুকুর মোড়

৫ নং ওয়ার্ড: মহিষবাথান সরকারি কলোনী মাঠ

৬ নং ওয়ার্ড: প্যারামেডিকেল এর সামনে

৭ নং ওয়ার্ড: শ্রীরামপুর মোড়

৮ নং ওয়ার্ড: ফায়ার সার্ভিসের সামনে

৯ নং ওয়ার্ড: শাহ মখদুম দরগাহ মসজিদের সামনে

১০ নং ওয়ার্ড: রাজীব চত্বর

টিসিবির রাজশাহী কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের নিত্যপণ্যের চাহিদা ও সাশ্রয় বিবেচনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পয়েন্টে যথাযথ ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে পণ্য বিতরণ নিশ্চিত করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

এবার টুকু ও পলক গ্রেফতার

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

রাজশাহীতে নানা আয়োজনে সংবাদ সারাবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরএমপির বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১১ জন

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নোরু, ৫ উদ্ধারকর্মীর মৃত্যু

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা