Wednesday , 21 May 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার গরু জব্দ, ব্যাপারী ও হাট ইজারাদারদের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
May 21, 2025 1:22 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বৃহত্তম গরুর হাট ‘সিটি হাট’-এ গরু নিয়ে আসার পথে বুধবার সকালে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে ২২টি গরু জব্দ করা হয়েছে। গরুগুলোর মোট মূল্য প্রায় ৪১ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যাপারীরা।

ব্যাপারীদের অভিযোগ, পবা উপজেলা থেকে গরু নিয়ে আসার সময় রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার, বাকশারা ও দুয়ারী মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিজিবি-১ এর বিভিন্ন অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

শাফিকুল ইসলাম নামের এক ব্যাপারী জানান, তিনি একটি নশিমনে করে পবা থেকে ছয়টি গরু নিয়ে আসছিলেন। বায়া বাজার এলাকায় বিজিবি সদস্যরা গাড়ি থামিয়ে গরুগুলো আটক করেন। তার দাবি, এসব গরুর বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

একইভাবে বাকশারা এলাকা থেকে রবিউল ইসলাম ও রুবেলের আটটি গরু এবং আতিকুল ইসলামের আরও আটটি গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য যথাক্রমে সাড়ে ৯ লাখ ও সাড়ে ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় ক্ষুব্ধ গরু ব্যবসায়ী ও হাট ইজারাদাররা বুধবার দুপুরে রাজশাহীর বিজিবি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ জানান।

হাট ইজারাদার শওকত আলী, শেয়ারদার খায়রুল আলম, রুহুল আমিন টুনু এবং পিন্টুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিজিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

হাট ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেছেন— যাদের গরুর বৈধ কাগজপত্র আছে, তারা কাস্টমস অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগে আর কোনো গরু আটক করা হবে না বলেও জানানো হয়েছে।

ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন গ্রাম থেকে দেশীয় গরু সংগ্রহ করে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। গরুগুলোর যথাযথ কাগজপত্র ও ছাড়পত্র তাদের কাছে ছিল বলেও দাবি তাদের।

ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “আমরা তানোরের বিভিন্ন গ্রামের কৃষকের কাছ থেকে গরু কিনে এনেছি। সবগুলো দেশীয় গরু, কোনোটিই ভারতীয় নয়।”

ব্যাপারীদের অভিযোগ, এমন ঘটনার ফলে অনেকেই হাটে গরু আনতে অনাগ্রহী হয়ে পড়ছেন। ইতোমধ্যেই ব্যবসায়িক ক্ষতি ও দেনার দায়ে অনেকে পথে বসার উপক্রম হয়েছেন।

অন্যদিকে, বিজিবির পক্ষ থেকে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না মিললেও, নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, “জব্দ করা গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে এবং সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এর আগে গত রোববারও বিজিবির অভিযানে ১৩টি গরু জব্দ করা হয়, যেগুলো পরে নিলামে বিক্রি হয় সাড়ে ১৩ লাখ টাকায় বলে জানিয়েছেন হাট ইজারাদার রুহুল আমিন টুনু।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইজারাদার নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

‘রাজশাহীতে আর পুকুর ভরাট নয়’-মতবিনিময়ে অঙ্গীকার করলেন বিভাগীয় কমিশনার

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মিনু

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত: ঢাকায় রেফার্ড

আরএমপির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার