মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আদালতে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মমতাজের ফাইটা গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিংক করেন, যেখানে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর পরে ইলিয়াস আরও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক৷ সবাই খুশি থাকবে৷ ঈদ মোবারক…

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

গুলি করে লাশ পুড়িয়ে দেওয়া সেই পুলিশ কর্মকর্তাকে আনা হয়েছে ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধে রাজশাহীতে ২ আসামি গ্রেপ্তার

মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে কে এই অচেতন তরুণী, যা জানা গেল

রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার জেরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে