রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গত ২১ দিনে হারানো, ছিনতাই ও চুরি হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে। জেলায় মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় এসব উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিকুল আলালের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসিপি) উৎপল কুমার চৌধুরী জানান, চলতি সেপ্টেম্বর মাসে আরএমপির ১২ থানা ও মহানগর ডিবি পুলিশকে বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল উদ্ধারে প্রযুক্তির সহায়তা করা হয়েছে। সাইবার ইউনিটের এসব সাফল্যের কারণে লোকজন হারানো, ছিনতাই হওয়া অথবা ডাকাতির মাধ্যমে খোয়ানো মোবাইল পেতে আরএমপির বিভিন্ন থানায় গড়ে ২০টি করে সাধারণ ডায়েরি রেকর্ডভুক্ত করছেন।

থানাগুলো মোবাইল উদ্ধারে সহায়তার জন্য এসব জিডির তথ্য সাইবার ইউনিটে পাঠিয়েছে। সাইবার ইউনিট আগে ও পরে হলেও প্রতিটা অভিযোগের সুরাহা করছেন। এছাড়া রাজশাহীর পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও পুলিশ কর্তৃপক্ষ আরএমপির সাইবার ইউনিটের কাছে প্রযুক্তি সহায়তা চেয়ে তথ্য পাঠাচ্ছে।

এসিপি উৎপল চৌধুরী আরো বলেন, কারো মোবাইল হারানো গেলে অথবা চুরি বা ছিনতাই হলে তারা যেন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। সেক্ষেত্রে দুদিন আগে হোক বা পরে হোক মোবাইলটি উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিহত বিজিবি জওয়ানকে নিয়ে বিএসএফ যা বলছে

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে হারানো ৬০ মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ

মৃত্যুর কুয়া ১২ রাস্তার মোড়: সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ নেই

​​​​​​​রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৮

রাজপাড়া থানার ওসিকে প্রত্যাহারের আশ্বাস আরএমপি’র

রাজপাড়া থানার ওসিকে প্রত্যাহারের আশ্বাস আরএমপি’র

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।