Monday , 14 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
April 14, 2025 2:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশুর মানসিক বিকাশ সাধনে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের আমীর উদ্দিন গ্যালারীতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ড. মাওলানা কেরামত আলি, রাজশাহী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা: হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও একাডেমি -২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন সহকারি অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা: রেজাউল করিম, অধ্যাপক ডা: কাজী মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ডা: ফাতেমা সিদ্দিকা সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ৫ বছরের নিচের প্রায় ২৫ কোটি শিশুর সম্পূর্ণ বিকাশের সম্ভাবনা অর্জনে ব্যর্থ হয়। এর মূল কারণ পরিবারের দারিদ্র্য, শিশুর পুষ্টিহীনতা এবং প্যারেন্টিং দক্ষতা অভাব। ফলে শিশুদের বিকাশের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের পাশাপাশি, তাদের ব্যক্তিত্বের বিকাশে বাবা-মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুদের সঠিক পথে পরিচালিত করতে বাবা-মাকে সত্যিকারের রোল মডেল হতে হবে। দেশীয় সংস্কৃতি অনুযায়ী বাবা-মাকে শিশুদের ইমোশন বুঝে প্যারেন্টিং করতে হবে। শিশুকে ফ্যামিলি ভ্যালুজ শিক্ষা দিতে হবে। নৈতিকতা শিক্ষা দিতে হবে। শিশুকে কোয়ালিটি টাইম দিতে হবে।

তারা বলেন, বর্তমানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ঘাত প্রতিঘাতে মানুষের চাওয়া-পাওয়ার পরিবর্তন হয়েছে। এ বিষয়গুলো সন্তানের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে, তার বিকাশের ওপর প্রভাব ফেলে। শৈশবে যদি কোনো শিশুর প্যারেন্টিং বিঘ্নিত হয়, প্রাপ্ত বয়স্ক অবস্থায় নিজেও গুড প্যারেন্টিং করতে পারবে না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

আ.লীগের ইলিয়াস জাহাঙ্গীর ও কচির টাকায় গার্মেন্টসে অস্থিরতা পুলিশের তদন্ত

মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার—সরকারের ক্ষতি কত?

মায়ের বকুনিতে অভিমান, ট্রেনে চড়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের আসফিয়া

গুলশানে পথচারীকে মারধর, রুশ-বাংলা মডেল মনিকাকে আইনি নোটিশ

রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির তালিকা প্রকাশ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান