রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৩, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ বিতর্ক শাখায় চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে রাজশাহী কলেজ।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

রাজশাহী কলেজের বিতর্ক দলের সদস্য ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, শাহরিয়ার কবির শেখর ও নূর শামীম। ত্রিমাত্রিক যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণা, যা কলেজের সাফল্যে নতুন এক মাত্রা যোগ করেছে।

প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা অনুভূতি ব্যক্ত করে বলেন, নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। আশা রাখি জাতীয় পর্যায়েও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব তাই সকলের কাছে দোয়া চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

রাজশাহী মহানগর আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

রাজশাহীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ

কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা, কসাই পলাতক

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

রুয়েট ছাত্রলীগের কক্ষে উদ্ধার হলো দেশীয় অস্ত্র-মদের বোতল

রাজশাহীতে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং পরিচালক গ্রেপ্তার

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

The Time Is Running Out! Think About These 6 Ways To Change Your Peaceful