শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একযুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। ২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি। উভয় পক্ষ এবার দীর্ঘদিন পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে প্রস্তুত। খবর ডেইলি পাকিস্তানের।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেইসঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান।

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২-২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ওপর থেকে ভারতের প্রভাব হ্রাস করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে চাইছে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে। যা বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান: খামেনি

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জাতীয় পার্টি-আ.লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাজশাহীতে উৎসবমুখর মিলনমেলা

আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল

আলোচিত মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা বরখাস্ত মিস্টি বিতরণ