বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিমসটেক সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। যুগান্তর

ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় তিনি দেশে ফিরবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর।

বিমসটেক শীর্ষ সম্মেলন থেকেই বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও এ সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

ব্রিফিংয় প্রেস সচিব শফিকুল আলম‌, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সম্প্রতি চীন সফর করে এসেছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এশিয়ার কোনো দেশে এটিই তার প্রথম সফর। এই সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বেইজিং।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয়: ভোক্তা অধিকার

ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল

ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল