Monday , 10 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

প্রতিবেদক
sonynews
March 10, 2025 7:22 pm

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে জুলাই-৩৬ এর মতো সদা জাগ্রত থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হয়ে সৃজনশীল মানুষ গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহীতে আত্মপ্রকাশ ঘটেছে ‘জুলাই-৩৬’ পরিষদ নামের একটি নতুন সংগঠনের। সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদ জামাল কাদেরী ও সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল। সোমবার বিকেল সাড়ে ৪টার নগরীর অংশু বুক ক্যাফেতে রাজশাহীর সর্বস্তরের সুশীলদের সমন্বয়ে একটি ইফতার ও কমিটি সম্পর্কিত আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই-৩৬’ পরিষদ কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদের রয়েছেন ৭ জন। তারা হলেন- প্রফেসর শেখ মো. নুরুল্লাহ, প্রখ্যাত গবেষক ও লেখক মাহাবুব সিদ্দিকী, আইনজীবী ও সমাজসেবক হোসেন আলী পিয়ারা, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক মো. নাযিব ওয়াদুদ, আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আতিকুর রহমান ও নাজমুল হোসেন রাজু। ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আছেন- আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, যুগ্ম আহ্বায়ক-১ মো. মোসতাক রহমান, যুগ্ম আহ্বায়ক-২ রাশেদ রাজন, সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল ও মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন- মো. বাবর হোসেন সরকার, আরিফুজ্জামান আরিফ, মো. আব্দুল কাদের উৎসব, হাবিবুল্লাহ মোহাম্মদ কাওসারী, মো. আব্দুস সালাম জনি, মো. মাসুদ রানা, মো. আজিজুল ইসলাম ফিরোজ, ইশিতা ইয়াসমিন, ইমদাদুল হক লিমন, অনির্বান ইসলাম ইমন। সভায় ‘জুলাই-৩৬’ পরিষদ এর সংগঠকেরা বলেন, হাসিনার পতনের পর দেশে নতুন করে অসংখ্য ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এমনকি জুলাই-আগস্ট বিপ্লোবত্তর প্রেক্ষাপটে দেখা গেছে, প্রায় প্রতিটি মানুষ-ই ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দেশে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুন-ধর্ষণ সহ নানান অপরাধ দানা বেঁধেছে। প্রশাসন আবারো রাজনৈতিক ব্যক্তির ক্রীড়ানকে পরিণত হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি দানা বেঁধেছে। সমাজ থেকে এসব ফ্যাসিস্ট কার্যাবলী দূর করতে হলে আমাদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে ‘জুলাই-৩৬’ এর চেতনাকে ধারণ করে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিকে পুণরায় সমাজে প্রতিষ্ঠা করতে হবে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। সভায় বরেণ্য ব্যক্তিদের বক্তব্য শেষে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীদের নাম ও ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম পড়ে শোনার মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান ও সংগঠনের হিতার্থে কমিটির সদস্য সংখ্যা সংযোজন কিংবা বিয়োজন হতে পারে বলেও জানান তিনি। বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন উপদেষ্টা নাযিব ওয়াদুদ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: জব্দ ট্রাক

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবি কারাদণ্ড

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধিনে চালু হলো ৩৭ ট্রেন

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার