সোমবার , ১০ মার্চ ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
sonynews
মার্চ ১০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেলপুকুর থানাধীন বিজিবি চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার বাসিন্দা। তার পিতার নাম খালেক।

১০ মার্চ ২০২৫, সোমবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলপুকুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন