• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

sonynews / ৪ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫
রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়

নিহত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)। রাজশাহীর দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category