মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবৈধ নির্বাচনগুলো বাতিল করা হবে: দুলু

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মাটিতে কোনো নির্বাচন হয়নি। অতএব যারা এমপি পরিচয় দেয়, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। দেশের মানুষ তাদের এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি নয়। প্রয়োজন হলে পার্লামেন্টে বিল পাশ করিয়ে তারা যে ক্ষমতায় ছিল, সে ক্ষমতাকে আমরা অবৈধ ঘোষণা করব।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আসার পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে পুরো দেশকে।

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি দুলু বলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেদিন গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে আওয়ামী লীগের বিনা ভোটের এমপি এই সিদ্দিক হাত-পায়ের রগ কেটে বাবুর মৃত্যু নিশ্চিত করে। অথচ এই খুনি সিদ্দিক এখন বড় বড় কথা বলে, আমার নেতাকে নিয়ে বাজে কথা বলে। বাবু হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমানকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। একই সঙ্গে নেতাকর্মীদেরও কোনো প্রকার উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

এর আগে তারেক রহমানকে নিয়ে সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সিদ্দিকুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

স্থান পরিবর্তন করা হয়েছে রাজশাহী যুবলীগের সম্মেলন

নগরীর শিরোইল কলোনিতে ঢিল আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে স্থানীয়দের

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

‘বাইডেন মানসিক ভারসাম্যহীন’

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, চরম দুর্ভোগে যাত্রীরা

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত