বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ি, আলীপুর ও সাগরপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়িয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয়রা জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই কুকুরটি মানুষকে কামড় দিতে শুরু করে। এতে মানুষের মাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর আতঙ্ক কমেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।

মহিশালবাড়ির বাসিন্দা শহিদুল ইসলামে বলেন, ‘গত সোমবার বিকেলের দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। গুরুতর অবস্থায় আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করি।’

আলিপুর মহাল্লার হোসেন আলী বলেন, ‘গত রোববার সকালে বাড়ির পেছনে আমার ৪ বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে এক হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, ‘শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন বরাদ্দ থাকে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘ফ্রেঞ্চ ফ্রাই’ নিয়ে যে দুঃসংবাদ দিলেন হার্ভার্ডের গবেষকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক রাজশাহীর লায়লা নাহার

রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন

পালিয়েছেন ৯০ মন্ত্রী-এমপি

এমপি এনামুলকে প্রতিহতের ঘোষণায় বাগমারায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা