রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বেলতার মৌতার খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। সাঁকোটি দিয়ে দশ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত রয়েছে। এটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সাঁকো দিয়ে পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছা ও জেলা শহরে যাতায়াত কয়েক হাজার মানুষের। স্থানীয়রা মিলে সাঁকোটি নির্মাণ করেন। তবে দীর্ঘদিন ধরে এটি ভেঙে পড়ে থাকলেও মেরামতের উদ্যোগ নেই।

কলেজছাত্র জাহিদ হাসান বলেন, ‘আগে বাসা থেকে কলেজে যেতে মাত্র ২৫ মিনিট সময় লাগতো। কিন্তু সাঁকোটি ভেঙে যাওয়ার পর পথ বেড়েছে প্রায় ৬-৭ কিলোমিটার। ফলে এখন কলেজ যেতে ৪০-৫০ মিনিট বেশি সময় লাগে।’

স্থানীয় নুর ইসলাম জানান, কয়েকবছর আগে চাঁদা তুলে এলাকাবাসীর উদ্যোগে সাঁকোটি তৈরি করা হয়েছিল। ওই সাঁকো পার হয়েই ইউনিয়নের পন্ডিতপুর, শাড়াতলা, গোকার্ণ, দুর্গাপুর, চন্দ্রপুর, খলিসাখালী, পাকশিয়া, কাশিপুর, বাউন্ডারি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করে আসছিল। কয়েক মাস আগে এটি ভেঙে পড়ায় এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, জরুরি ভিত্তিতে এখানে একটি পাকা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো আছে। আশা করছি খুব শিগগির কাজ শুরু হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু

Federal government of the United States

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনা থেকে উদ্ধার, গ্রেফতার ৪

রাজশাহীতে ৫৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে চাই: মেয়র লিটন

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আ. লীগ নেতার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ