Sunday , 2 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের

প্রতিবেদক
সনি নিউজ
October 2, 2022 10:29 am
রুপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের

অনলাইন ডেস্ক: খুলনার রূপসায় বেপরোয়া ইটবাহী ট্রলির ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৪০) নামে কলেজের এক অধ্যক্ষ নিহত হয়েছেন। রোববার (০২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর ঢাকা পোস্ট

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ট্রলিচালক ইয়াজুল মল্লিককে আটক করা হয়েছে। ট্রলিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁদপুর কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম দুপুর ১২টার দিকে ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর বড় ব্রিজ সংলগ্ন আলাইপুর নিকেরী পাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রলি অধ্যক্ষের মোটরসাইকেলে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ!

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজন গ্রেফতার, মুক্তি দাবি সাংবাদিক নেতাদের

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

রাসিক মেয়রের সাথে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দের সাক্ষাৎ

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

রাজশাহী-খুলনার প্লটের লটারি ঢাকায়, ব্যাপক ক্ষোভ আবেদনকারীদের

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

তানোরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক