সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সন্ধ্যার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজশাহীর দিক থেকে একটি অটোরিক্সা গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাই নবাবগঞ্জের দিক থেকে ঢাকাগামী একটি বাস রাজশাহীর দিকে আসছিলো। পথিমধ্যে দামকুড়া থানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বাস ও অটোরিক্সা উভয়ের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিক্সাতে থাকা অটোরিক্সা চালক সহ ৯জন যাত্রীই আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া সেলের মুখপাত্র ডা. শঙ্কর কুমার শাহা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আর বাকি দু’জন মোটামুটি বলা যায়। তবে, হাসপাতালে পৌছানোর আগেই দু’জন মারা গেছেন। তাদের রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদের কারো নাম, ঠিকানা, পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে নিয়ম অনুসারে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান রামেকের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর।

এ ঘটনায় বাসটির ড্রাইভার ও হেলপারকে আটক করে তাদের মারধর করে পুলিশে দেন এবং বাসটি আটকে রাখেন। এ ব্যাপারে একাধিকবার দামকুড়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের নাগালে পাওয়া যায়নি। এ কারণে আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডেভেলপারের ব্যবসার নামে প্রতারণার ফাঁদ-

সারাদেশে ‘বন্ধ’ হয়ে যেতে পারে ট্রেন চলাচল

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

পুঠিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

গোমস্তাপুরে সাপের কামড়ে বিছানায় ঘুমন্ত অবস্থায় শিশুর মৃত্যু

মতিহারে মাদক কারবারিদের আতঙ্ক, মির্জাপুর ফাঁড়ি’র ইনচার্জ শামীম ও কন্সটেবল শাওন

ভারতের গেল ইলিশের প্রথম চালান দুর্গাপূজা উপলক্ষে

রাজশাহীতে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুদকের

লন্ডনে বিএনপি সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস