মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহীতে বিপাকে ৫ শতাধিক রেলযাত্রী

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছেন ৫ শতাধিক যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন। ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন যাত্রীরা। এ সময় রেলওয়ে স্টেশনে যাত্রীরা বেশ মারমুখী আচরণও করে।
রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, শীতের মধ্যে সকাল সকাল অনেক কষ্ট করে স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। জরুরী কাজে ঢাকা যেতে হবে তাই টিকিট কেটেছিলাম। আজ রাতেই টিকিট কেটেছি। তারা যদি এই কর্মসূচি জানতোই তাহলে কেন টিকিট বন্ধ করল না। রাতে টিকিট দেখে আমরা ভাবছি ট্রেন চলবে তাই টিকিটটা নিয়ে এখানে এসেছিলাম এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম।

স্টেশনে দাঁড়িয়ে আছেন নুরানী বেগম। তিনি বলেন, দাবি-আন্দোলন থাকবে। সব কিছুরই একটা নিয়ম আছে। তবে তাদের দাবির জন্য যাত্রীদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক। এটা মোটেও ঠিক নয়।

এদিকে সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

রাজশাহী রেল স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছেন, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোন প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে সকল ট্রেন বন্ধ আছে। রানিং স্টাফদের দাবি দেওয়া পূরণ হলে বা আন্দোলন প্রত্যাহার হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে আপাতত বন্ধ থাকবে। যাত্রীদের যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনের টাকা রিটার্ন পাবেন। এছাড়াও যারা কাউন্টারের টিকিট কেটেছেন তারা কাউন্টারে সমমূল্য টাকা ফেরত পাবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে যুবক নিহত

‘মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে’ বাড়িতে গোখরা সাপ পুষছেন আশরাফুল

মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির উদ্যোগে গুম-খুন ও পঙ্গু নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার বিতরণ

মিলনের মুক্তি দাবিতে শাহমখদুম থানা বিএনপির বিক্ষোভ মিছিল

খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন

সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ