Tuesday , 28 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

প্রতিবেদক
sonynews
January 28, 2025 7:28 am

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। পরে পাখিটিকে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা মো. সুজন ইসলাম গতকাল (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তার বাড়ির উঠানে একটি অসুস্থ ঈগল পাখি দেখতে পান। তিনি বিষয়টি থানায় অবহিত করেন।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নির্দেশে এসআই মো. মনিরুল ইসলাম ও তার টিম ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহী বন বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির পাখিটি গ্রহণ করে জানিয়েছেন, পাখিটির চিকিৎসা এবং আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

পুলিশ ও বন বিভাগের এই যৌথ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন