Sunday , 29 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় আগুনে পুড়ল বসতবাড়ি, দগ্ধ নারী

প্রতিবেদক
sonynews
November 29, 2026 3:40 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে এক নারীর বসতবাড়ি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র ও রান্নাঘরসহ দুটি কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে বাড়ির মালিক জহুরা বেগম (স্বামী মজিবর রহমান) দগ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার হাতিনাদা পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জহুরা বেগমের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দুটি কক্ষ, আসবাবপত্র ও রান্নাঘরে। আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ সময় জহুরা বেগম আগুনে দগ্ধ হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে রান্নাঘরের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

ADB প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বর, এলেন এক দিন পর! তাড়ালেন ভাগলপুরের কনে

রাজশাহী মহানগরীতে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: পলাতক আসামি কলিম গ্রেফতার