শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৪, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিমুল ইসলাম শিহাব (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত ১১টার দিকে শিহাবকে ক্যাম্পাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে বিভিন্নমুখী তথ্য উঠে এসেছে।

প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পরবর্তীতে মারধরের কথা সামনে আসে। তবে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, শিহাবের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা একজন বলেন, নতুন রাস্তা নির্মাণের জন্য রাস্তায় বিছানো রডের কারণে শিহাব বাইক নিয়ে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা এক মেয়ে বন্ধুও ছিলেন। তবে কারও মারধরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক সাজিদ হাফিজ জানান, শিহাবকে ক্যাম্পাস থেকে মেডিকেল সেন্টারে আনা হলে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। পালস ও রক্তচাপ না থাকায় তাকে দ্রুত রামেক হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “সায়েন্স ভবনের সামনে মেয়ে বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল শিমুল। প্রক্টর দপ্তরের গাড়ি দেখেই তারা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাইক থেকে পড়ে যায় শিমুল। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”

তবে মতিহার থানার ওসি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

মৃত্যুর এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

রাজশাহীতে পুলিশের ৫ কর্মকর্তার বদলি

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

চূড়ান্ত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া

জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

বিএনপি তাকিয়ে আছে তারেক রহমানের দিকে, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

রাজশাহী শহরকে সুন্দর ও নিরাপদ করতে সমন্বয় সভা