বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে রাবি সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, এই কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়। এটি ন্যায়ের সংগ্রামের চেতনাকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।
আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে শহীদ থাকে। ওই ছাত্রাবাসের পাশে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় ছাত্রবাসের কয়েকজন তাকে বাঁচাতে এলে তারাও আহত হন। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার দলীয় পরিচয় এখনো নিশ্চিত নয়। শহীদকে তৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এখন সে নিরাপদে আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, নুরুল ইসলাম শহীদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে মানববন্ধনের আয়োজন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে ৭৬ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্বামীর সাথে খারাপ ব্যবহার, বাসচালককে পিটিয়ে আহত করার অভিযোগ এএসপির বিরুদ্ধে

শহর রক্ষা বাঁধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন-পাউবোর অভিযান

প্রথম ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

নভোএয়ারে দুইজনের টিকেট কিনলে কক্সবাজারে চারদিন হোটেল ফ্রি

নভোএয়ারে দুইজনের টিকেট কিনলে কক্সবাজারে চারদিন হোটেল ফ্রি

রাজশাহীতে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

রাজশাহীর আম কবে বাজারে আসবে? প্রকাশ হলো মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

রনিকে ধরতে অভিযান, ফোনে যুবদল নেতাকে বললেন—‘আমি অনেক দূরে, পাবেন না!’