মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

নাটোর প্রতিতিনিধি: নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেলে ওয়ালিয়া থেকে ধলাগ্রামে যাওয়ার পথে লালপুর উপজেলার ওয়ালিয়া-শেখচিলান সড়কের আমিরুলের আমবাগানের নিকট ফাঁকা রাস্তায় একটি ট্রাকের সাথে (রাজ মেট্রো ড- ১১- ০১৬০) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবন ও বিধান মারা যায়। হাসপাতালে নেয়ার পথে স্বপন নামের অপর বন্ধু মারা যায়।
লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯)। তারা দুজন সেকচিলান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অপর জন নাটোরের সিংড়া উপজেলার সোনায়ডাঙ্গা গ্রামের বিষ্ণুর ছেলে বিধান সরকার (১৮)। বিধান ডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
খবর পেয়ে তাৎক্ষণিক লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস ঘটনাস্থল পৌঁছে ঘাতক ট্রাকটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জাামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ডিবি হেফাজতে

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

সাংবাদিক জিয়ার মামা ও মইন’র চাচা আবু সাঈদ মাস্টার আর নেই

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য, অসম হলে পশ্চিম বাংলায় নয় কেন

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে বর্ণাঢ্য র‌্যালি

বাদাম বেচেই কী ভাগ্য পরিবর্তন গোদাগাড়ীর মেকাইলের!