• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে সাংবাদিক মাসুদের ইন্তেকাল

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৪:৫৯

রাজশাহীতে সাংবাদিক মাসুদের ইন্তেকাল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টার দিকে নগরের সাহেববাজার এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাসুদ লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। বুধবার বাদ এশা সাহেববাজার বড় মসজিদে তার জানাযা শেষে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।

মোহাম্মদ মাসুদ বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহীর ক্যামেরাপার্সন ছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। সোনালী সংবাদ ছাড়ার পর তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করেছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮