Monday , 13 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
sonynews
January 13, 2025 2:54 pm

হিটলার হোসেন: রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ শিমুল হোসেন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর ৬টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়। 

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, শিমুল হোসেনের বসতবাড়ির মেইন গেটের সম্মুখে দুজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। তখন শিমুল টের পেয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে। তখন তার কাছে থাকা একটি ব্যাগে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় রাতুল হোসেন নামে চারঘাটের আরেক মাদক কারবারি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, আটক ২

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, হত্যাচেষ্টার অভিযোগ

নোবিপ্রবিতে ‘আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্সের’ উদ্বোধন

লিলি হল মোড়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, নিরাপত্তার দাবিতে উত্তেজনা