Thursday , 5 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মেধা তারিকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

প্রতিবেদক
sonynews
December 5, 2024 7:03 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মেধা তারিকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৬ তরুণ-তরুণী। জেলা পুলিশের দাবি, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি পেতে কাউকে কোনো টাকা গুনতে হয়নি। শুধু আবেদনের জন্য খরচ করতে হয়েছে ১৪ টাকা।

বুধবার দিবাগত রাত ২টায় রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে এ ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

এ সময় বোর্ডের আরও দুই সদস্য বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীও উপস্থিত ছিলেন।

ফল ঘোষণার পর এসপি মো. আনিসুজ্জামান বলেন, যারা কনস্টেবল পদে নিয়োগ পেলেন তাদের অধিকাংশই হতদরিদ্র পরিবার থেকে এসে এ চাকরি পাবার গৌরব অর্জন করেছেন। এ নিয়োগের সব পর্যায়ে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।

উল্লেখ্য, রাজশাহী জেলায় এবার ৭৬টি শূন্যপদের বিপরীতে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। মোট ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬ হাজার ২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টে অংশগ্রহণের সুযোগ পান।

শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৭২২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। উত্তীর্ণ হন ২৪৫ জন। এরপর তারা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই পরীক্ষা শেষে রাজশাহী জেলার নিয়োগ বোর্ড ৭৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে। এর মধ্যে নারী ১৬ জন এবং পুরুষ ৬০ জন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

যমুনায় উঠছেন তারেক রহমান, ইউনূস ছাড়ছেন আজ

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

Falcon 9 launches Starlink satellites.

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

রাজশাহীতে নানিকে হত্যা পর মাটিতে পুতে ফেলার অভিযোগ,নাতি আটক

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করায় ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে রুয়েট উপাচার্যের অভিনন্দন

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ