Wednesday , 4 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

প্রতিবেদক
sonynews
December 4, 2024 2:16 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।

ছাত্রলীগের ওই নেত্রীর নাম সামিহা (১৯)। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ কমিটির সদস্য বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান। আটকের পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় সামিহাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

সামিহা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। কিন্তু তিনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেটি জানাতে পারেনি পুলিশ। তবে আজ তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল।
সামিহা বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার সুজন তাকুলদারের মেয়ে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মেহেদী মাসুদ নিশ্চিত করে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন শিক্ষার্থীকে আটকের পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশ কাছে হস্তান্তর করে। পরে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কিনা ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করে বলতে পারবো।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার

খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল গায়েব, ‘ধামাচাপায়’ ইউএনও

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

জনবান্ধব জনসেবায় সাফল্যের বছর পার করল এটুআই

রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন