Saturday , 9 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিষিদ্ধ সংগঠন দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

প্রতিবেদক
sonynews
November 9, 2024 11:06 am

নিজস্ব প্রতিবেদক: নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ (৩০) তিনজনকে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৪০) ও পালিবাজার গ্রামের জমসেদ আলী (৩৮।

রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলাশ শুক্রবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে এই মামলার অন্য আাসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত