Thursday , 31 October 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

প্রতিবেদক
sonynews
October 31, 2024 7:30 pm

আন্তর্জাতিক ডেস্ক: শেষমেশ তাহলে কমলা হ্যারিসকেই হয়তো যুক্তরাষ্ট্রের হাল ধরতে হবে। নির্বাচন পূর্ববর্তী জরিপ এমন তথ্যই দিচ্ছে। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট পদে এবার লড়বেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকী মাত্র চার দিন। এই মুহুর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটপ্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট ওয়েবসাইটের জাতীয় জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮ দশমিক ১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬ দশমিক ৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন।

এটি ৩০ অক্টোবর অর্থাৎ গতকালের হিসাব। গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেশি ছিল। ১ অক্টোবরের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন।

জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস।

ফাইভথার্টিএইট যুক্তরাষ্ট্রের একটি ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যু নিয়ে পোল করে থাকে প্রতিষ্ঠানটি। স্বচ্ছ ও নির্ভুল তথ্য নিয়েই সাধারণত এ পোল করা হয় বলে জানিয়েছে তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

“মাদকের গডফাদারের সঙ্গে সাংবাদিকের বৈঠক, কী ছিল আলোচনার বিষয়?”

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

আদালতের রায় অমান্য করে রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৩

“পুলিশ সদস্যের পরিবারকে হেনস্তা, রাজশাহীতে ‘জীবন’ আটক”

রাজশাহীতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

অস্ত্র, গুলি ও হেরোইন-সহ কুখ্যাত মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপি নেতার হামলা, মেম্বারকে মারধর