Saturday , 26 October 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

প্রতিবেদক
sonynews
October 26, 2024 8:56 am

আস্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরে ইসরাইলের বিমান হামলাকে ‘সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। তবে সৌদি বিবৃতিতে ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি।

দেশটি উত্তেজনা নিরসনে সব পক্ষকে সর্বোচ্চ সংযম অনুশীলনের জোর দিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এবং সংঘাতের অবসানের দিকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

শনিবার এক ভিডিও বার্তায় ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরাইল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

ইসরাইল আরো বলেছে, ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্রগুলো থেকে গত যে ১ অক্টোবর ইসরাইলে ইরানের সর্বশেষ হামলা হয়েছিল। শুধু তাই নয়, গত ১৪ এপ্রিল এর আগের হামলায়ও এসব ঘাঁটি ব্যবহৃত হয়েছিল।

এ দিকে ইরান দাবি করেছে, ইসরাইলি হামলায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। তারা এসব হামলা সফলভাবে মোকাবেলা করেছে। একইসঙ্গে ইরানের অভ্যন্তরে ইসরাইলে ১০০ যুদ্ধবিমান প্রবেশের দাবিও নাকচ করে দিয়েছে তেহরান।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা এবং ইসরাইলের পাল্টা হামলার মুখে তেল আবিব এবং রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া থমকে যায়। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যাকাণ্ডের পর নতুন করে এই প্রক্রিয়ার ওপর কূটনৈতিক আলোচনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে সম্প্রতি রিয়াদ সফর করে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবসে রাজশাহী মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য পতাকা মিছিল

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট: যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেপ্তার

পশ্চিমা কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্তক শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা