বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী, সবাই সুস্থ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী মেরিনা খাতুন। বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকরা সবাই সুস্থ আছে বলে চিকিৎসকরা জানান।

মেরিনা খাতুন (৩৫) নামের এই নারীর বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার স্বামী আব্দুল মজিদ মালোয়েশিয়া প্রবাসী। মেরিনা খাতুন ও তার নবজাতক সন্তানেরা বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে তার সঙ্গে আছেন মামা নয়ন বাবু। তিনি জানান, মেরিনার আরও দুটি মেয়ে আছে। বড় মেয়েটির বয়স ১৪, ছোটটির বয়স ১১। এবার তারা পরীক্ষা-নিরীক্ষার পর আগে থেকে তিনটি বাচ্চা হবে বলে জানতেন। মঙ্গলবার প্রসব বেদনা উঠলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তারা নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। তারপর একে একে পাঁচটি ছেলে বাচ্চা হওয়ার পরে তারা অবাক হয়ে যান।

হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রোকেয়া খাতুন জানান, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির ওজন এক কেজি ৩০০ গ্রাম করে ও দুইটির ওজন এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Why is Elon Musk launching thousands products

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ১

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ