মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হককে রামেবির ভাইস-চ্যান্সেলরের (উপাচার্য) শূন্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। আর গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি রামেবির উপাচার্য হিসেবে যোগদান করেন।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত অবস্থায় অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হককে রামেবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ প্রদান করল সরকার।
এদিকে উপাচার্য হিসেবে যোগদানের পর পরই তাকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজশাহী হেল্থ টেকনোলজির শিক্ষকবৃন্দ, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রামেবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেন। কিছুদিন রাজশাহীতে অবস্থিত ইসলামী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। এছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ১৯৬১ সালের ১৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে রাজারামপুর উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তিসহ এসএসসি, ১৯৭৮ সালে নবাবগঞ্জ কলেজ থেকে বৃত্তিসহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন এবং ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিপসম (ন্যাসনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোসাল মেডিসিন) থেকে কমিউনিটি মেডিসিন বিষয়ে এমপিএইচ এবং ১৯৯৮ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কমিউিনিটি মেডিসিন (পাবলিক হেলথ্) বিষয়ে পিএইডি ডিগ্রি লাভ করেন। দেশে-বিদেশে বিভিন্ন মেডিকেল জার্নালে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে তার ৬৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা

রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল

৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, বৈঠকের নেপথ্যে আলোচনা কী?

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ইয়্যাস’র অভিনন্দন ও শুভকামনা

হাজরাপুকুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার