Saturday , 10 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

প্রতিবেদক
সনি নিউজ
August 10, 2024 7:16 pm

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যাই হোক আমরা একই পরিবার। এখন শুনছি বৌদ্ধ-খ্রিস্টান-হিন্দু এটা নিয়েও আবার মারামারি চলছে। এটা যেন না হয়। কোনো ধর্মের উছিলা করে কারো ওপর কেউ যেন অত্যাচার করতে না পারে সেজন্য রুখে দাঁড়াতে হবে।

শনিবার বিকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সেখান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমরা নতুন করে পুনর্জন্ম লাভ করতে চাই। আমরা একটা পরিবার। সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে উপরে ওঠার চেষ্টা করব। তবে যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে মুক্তি পাবো না। যে নিরাপরাধ তার ওপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন আমরা একত্রিত হতে পারি। আমরা আমরাই, আমরা গলাগলি করে বাঁচতে চাই। সব মতের মানুষ যেন আমরা এক হই।

এর আগে সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যান ড. ইউনূস। সেখানে জাফরপাড়ায় আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত এবং তার পরিবারের খোঁজ নেন। পরে সেখান থেকে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং সেখান থেকে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

রাজশাহীতে মেয়র পদে বৈধ প্রার্থী ৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এক কাউন্সিলর প্রার্থী

৪ প্রকৌশল বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস এ্যাওয়ার্ড’

রাজশাহী সিটি হাসপাতাল আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু

আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সুখানদীঘি অবৈধ ভাবে ভরাটের অভিযোগ

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত

মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি