• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাজশাহীতে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

সনি নিউজ / ৬৬ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঘা থানাধীন রুস্তমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় অস্ত্র বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো বাঘা থানাধীন হরিরামপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল (২৫) ও একই এলাকার -মোঃ মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।
আজ বুধবার সকালে সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প থেকে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটর সাইকেল যোগে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে।
পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে এবং দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেলটিও জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে এবং বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।

এছাড়া গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অস্ত্র কারবারীর সাথে যুক্ত। ইতিপূর্বে আরো কয়েকবার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category