Monday , 15 July 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

প্রতিবেদক
সনি নিউজ
July 15, 2024 3:28 pm

নিজস্ব প্রতিবেদক:আগামী ১৭ জুলাই ২০২৪ (১০ মহররম) বুধবার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৬ (ট)(ই), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৭ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ, ১০ মুহাররম ১৪৪৬ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন এবং তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু,ব্যাগ, পোটলা, ধাতব বস্তু বহনসহ ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া গণ উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/ স্পীকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ১৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

পদ্মার পলি মাটিতে সফল তরমুজ চাষ, রমজানে মিলবে স্থানীয় ফল

রাজশাহীতে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ, হাম মোকাবিলায় বড় পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর

নগরীতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মাদক মামলার আসামি থেকে চেয়ারম্যান: ‘সোহেল রানার উত্থান কাহিনি’

উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী