মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির আলী (৪৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময় পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে ঈদগাহ ময়দানের নিকটে ও নিজ বাড়ির প্রায় ২শ গজ দূরে এই দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মোঃ নাসির উদ্দিন (৪৫)। তিনি ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও চালকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। তিনি মোটরসাইকেলে করে দোকানে আসার সময় ধোকড়াকড়াকুল বাজারে যাচ্ছিলেন। এসময় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে মোটরসাইকেল কে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপার সহ ধোকড়াকুল বাজারে এসে আটক করে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করেছে। নাসিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে খেলেন হোঁচট, যে ঘটনায় বাইডেনকে করেছিলেন কটাক্ষ, সেটাই ঘটলো ট্রাম্পের সাথে

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী কসমেটিকস বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সুলতানগঞ্জে কাস্টমস কার্যক্রম চালুকরণ বিষয়ে মতবিনিময়

এক ভরি সোনা-এফজেড মোটরসাইকেল ফ্রি, তবু বিক্রি হয়নি কোটি টাকার খাট

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে গম ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

বেনজীরের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট