মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১১, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশঁমারী উত্তারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: মোজাম্মেল হোসেন বাবু মতিহার থানার ডাশঁমারী উত্তারপাড়া এলাকার মো: জোমারত আলীর ছেলে।

পুলিশ জানায়, মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ১০ জুন রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: মোজাম্মেল হোসেন মতিহার থানার ডাশঁমারী উত্তারপাড়া এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই এস আই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি মোজাম্মেল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মে ডাঁশমাড়ি করিডোর মোড় থেকে মোজাম্মেলকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

মামলাটি তদন্ত শেষে মতিহার থানার আসামি মোজাম্মেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মোজাম্মেকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নির্মম নিপীড়ন: অভিযুক্ত তুষার গ্রেফতার

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়

চারঘাটে বিএসটিআই’র অভিযানে অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশন ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ল রুয়েট

রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

মোহনপুর থানার নয়া ওসি হরিদাস মন্ডলের যোগদান

প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!