শনিবার , ২৫ মে ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৫, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মো: রুহুল আমিন ওরফে সুজন (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ। গত

২৩ মে রাত ১২টার দিকে চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নাটোর জেলার লালপুর থানাধীন মোমিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জামিরুল ইসলাম।

তিনি জানান, মাদারিপুর জেলার শিবচর থানা এলাকার এক নারীর সঙ্গে আসামি রুহুল আমিনের গত ১০ মে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। গত ২০ মে ঐ নারীকে বিয়ে করবে বলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে রাজশাহীতে আসতে বলে। ভুক্তভোগী ঐ নারী রাজশাহী’র নওদাপাড়া আম চত্বরে এসে রুহুল আমিনের সঙ্গে দেখা করেন। তারা দুইজন রাজশাহী’র বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ঐ দিন রাত ১১ টায় বেলপুকুর থানার তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামক এক ব্যক্তির বাড়িতে যায়। সকালে ঐ নারী ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা নাই এবং আসামি রুহুল আমিনও নাই। রুহুলের মোবাইল ফোন বন্ধ। রুহুল আমিনকে খোজাখুজি করে না পেয়ে নগরীর বেলপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন।
পরবর্তীতে বেলপুকুর থানার এসআই রিমন হোসাইন ও তাঁর টিম ২৩ মে দিবাগত রাত ১২ টা টায় সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মালামাল গুলো তার বাড়িতে আছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করে ৩৫ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অনুপযোগী ৩২ কিমি রাস্তা

মাদকের বিরুদ্ধে পুঠিয়া প্রশাসনের হানা, কারাগারে ৩

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

বিএনপি নেতার নেতৃত্বে হামলা: স্থগিত খেতুরী ধামের সনাতনী মিলনমেলা

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেলসেতু পাড়ি দিল ট্রেন

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

রুয়েটে পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠি

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা