শনিবার , ১৮ মে ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৮, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি নাম মো: শহিদ আলী (৫২)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় এলাকার মৃত হারেজ আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ ১৮ মে বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম বিকেল সোয়া ৪ টায় রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদ আলীকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪: মাদক ও অস্ত্র উদ্ধার

নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দফায় দফায় মিটিং

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

রাজশাহীতে নতুন বাইক কেড়ে নিলো যুবকের প্রান

রাজশাহীতে নতুন বাইক কেড়ে নিলো যুবকের প্রান

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি

পণ্যবাহী গাড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট