Thursday , 16 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জিয়ার মৃত্যুবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
সনি নিউজ
May 16, 2024 2:46 pm

অনলাইন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (১৬ মে) মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩০, ৩১ মে ও ১ জুন ঢাকা মহানগর দক্ষিণের ২৪ থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল, দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শহীদ জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

গ্রাম বাংলা থেকে, হারিয়ে যাচ্ছে তালের গাছ

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা

মিলনের মুক্তি দাবিতে শাহমখদুম থানা বিএনপির বিক্ষোভ মিছিল

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

রাজশাহীতে মহাষ্টমীর উৎসবে উপচে পড়া ভিড়, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

‘বলল খেয়াল রাইখেন আ.লীগ যেন না আসে, আর তলে তলে ভোট নিয়ে নিল’

দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

রাজশাহীতে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ