বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় বাসের হেলপার আটক

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৬, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকা-সাভারগামী মৌমিতা পরিবহনের বাসের হেলপার কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত বাসের হেলপারের নাম মো. আবির হোসেন (২০)। ঢাকা জেলা ক্রাইম, অপারেশনস অ্যান্ড ট্রাফিক পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে।

এদিকে বাসের সহযোগীকে আটকের খবর জানার পর দুপুরে মৌমিতা পরিবহনের আটককৃত ১৭টি বাস ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে টিউশন শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সাভারের রেডিও কলোনি এলাকায় হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক ছাত্রী। পরদিন বুধবার এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মিলে মৌমিতা পরিবহনের চালক ও সহযোগীদের শাস্তির দাবিতে বাস আটক করেন।

ঢাকা জেলা ক্রাইম, অপারেশনস অ্যান্ড ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসে হেনস্তার ঘটনায় ওই বাসের হেলপার আবির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ছিল অভিযুক্তদের শাস্তির আওতায় নিয়ে আসা। পুলিশ যেহেতু একজনকে ইতোমধ্যে আটক করেছে তাই শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জামায়াতের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

​​​​​​রাজশাহীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় ৩টি নতুন গাড়ি হস্তান্তর

ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশন ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ল রুয়েট

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে গুম-খুনের দেশ বানিয়েছে: সাকি

রাজশাহী নগরীতে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল নেতার ওপর হামলা

সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন