রবিবার , ১৪ মে ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারাদেশে বৃষ্টিপাত কম হওয়ার কারণ জানালো অধিদপ্তর

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৪, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বাড়ছে। তবে অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায় মোখার প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের তেমন একটা দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যায় মোখা কক্সবাজার উপকূল অতিক্রমের পর ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাত বাড়বে।

রোববার (১৪ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এবার বৃষ্টিটা হচ্ছে না কেননা ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা আমাদের উপকূল থেকে বেশ দূরে। এটা যেহেতু মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, সেই কারণে সমস্ত শক্তি কেন্দ্রের দিকে পুঞ্জিভূত হচ্ছে। সেই কারণে দেশে বৃষ্টিপাত কমে গেছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র যখন স্থলভাগে উঠে যাবে তখন বৃষ্টিপাত বাড়বে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম- এই চার বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কাল থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেড়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত বেড়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বিকেল ৩টা পর্যন্ত সেন্টমার্টিন, টেকনাফে বাতাসের গতিবেগ আরও বাড়তে থাকবে। ৩টার পর থেকে ক্রমান্বয়ে এটি দুর্বল হতে থাকবে। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ অংশ স্থলভাগ অতিক্রম করবে। তখন জোয়ারের পূর্ণ সময়। বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। সেন্টমার্টিন ও তার আশপাশে জোয়ারের উচ্চতা বেড়ে যাবে।

সুত্র: জাগো নিউজ

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

‘মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে’ বাড়িতে গোখরা সাপ পুষছেন আশরাফুল

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যা অনুষ্ঠিত

The Most Beautiful River Cities

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপান ঘুরে দাঁড়ানোর প্রয়াস

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপান ঘুরে দাঁড়ানোর প্রয়াস